Skip to main content

দৈনিক গণমাধ্যম কন্ঠ

All News

গাজীপুর মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটি গাজীপুর মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে। গত ২৫ জুলাই ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল যৌথভাবে এ কমিটির অনুমোদন প্রদান করেন।

অনুমোদিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. মইজ উদ্দিন তালুকদার, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুজ্জামান মৃধা, সাধারণ সম্পাদক হয়েছেন খান জাহিদুল ইসলাম নিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. সেলিম রেজা।

দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরে জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, কৃষকদের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামকে বেগবান করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এ আংশিক কমিটি গঠন করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

PhotoCard Icon
Create PhotoCard
26 July 2026

গাজীপুর মহানগর জাতীয়তাবাদী কৃষকদলের ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন।

www.news.sonmmc.com |
facebook.com