বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সহ-সভাপতি, টঙ্গী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাদাম হাজী দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ভাদাম গ্রামের কৃতী সন্তান মরহুম আলহাজ ছিদ্দিকুর রহমান (বি.এ.)-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, স্মরণসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের ভাদাম হাজী দেওয়ান আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্যসচিব ভিপি আসাদুজ্জামান নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম কাজল, ভাদাম হাজী দেওয়ান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম জনি, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামছুল হক, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ মিয়া, সহ-সভাপতি আক্তার হোসেন, শ্রমিক দলের সহ-সভাপতি কামাল হোসেন, গাজীপুর মহানগর তারেক জিয়া মঞ্চের সভাপতি ইসমাইল হোসেন, দাতা সদস্য হাজী মজিবুর রহমান, আলহাজ কামাল আহমেদ, টিপু দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক মাহবুব শিকদার, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, সদস্য আলী মিয়া, যুবদল নেতা সোবহান জিন্নাহ, সূর্যত আলী, কারানির্যাতিত যুবনেতা আমির হোসেন, নাহিদ শাহরিয়ারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন দীপু দেওয়ান।
মরহুম আলহাজ ছিদ্দিকুর রহমান (বি.এ.)-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ভাদাম উত্তরপাড়া বায়তুর রহমত জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলাম আফসারী। দোয়া শেষে সদকায়ে জারিয়াহর অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক বসির উদ্দিন বলেন, মরহুম আলহাজ ছিদ্দিকুর রহমান (বি.এ.)-এর সঙ্গে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক ছিল। তিনি বলেন, ছিদ্দিকুর রহমান ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠার অন্যতম কারিগর এবং একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। দলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে তাঁর অবদান আজও নেতাকর্মীদের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।
বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম আলহাজ ছিদ্দিকুর রহমান (বি.এ.)-এর রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি ছিলেন একজন সৎ, জনদরদি ও দূরদর্শী সমাজসেবক। শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং বিএনপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে আগামী প্রজন্মকে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং উপস্থিত অতিথি, মুসল্লি ও এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়।
Generating your photocard...